English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৯ ১১:২২

মায়ের পছন্দে বিয়ে করতে চান অপু

অনলাইন ডেস্ক
মায়ের পছন্দে বিয়ে করতে চান অপু

শাকিব খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে একাই থাকেন অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়কে নিয়েই তার জীবন কেটে যাচ্ছে। বিচ্ছেদের পর বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তবে বর্তমানে কিছুদিন হলো অভিনয়ে নিয়মিত হলেন।

এরই মধ্যে গুঞ্জন উঠেছে, বিয়ে করতে যাচ্ছেন অপু। বাংলা চলচ্চিত্রের এক উদীয়মান নায়ককে বিয়ে করতে যাচ্ছেন ঢালিউডের অপু। তবে এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে অপু জানান, যার সাথে তার নাম জোড়া দেওয়া হচ্ছে তাকে বিয়ে করার কোনো সম্ভাবনা নেই। এটি খুবই দুর্বল একটি গুজব। তবে ঢাকাই চলচ্চিত্রের নায়কের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার সম্ভাবনা উড়িয়ে দিলেও অপু দ্বিতীয় সংসার ঠিকই পাতবেন বলে জানিয়ে দিয়েছেন। তবে এবার আর নিজের নয়, মায়ের পছন্দে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এখনই অপু বিশ্বাস বিয়ে করবেন এমন সম্ভাবনা নেই। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, 'বিয়ে হয়তো করতে পারি কোনো এক সময়। যদি করিও তবে এবার আমার মায়ের ইচ্ছাতেই বিয়ে করব। তার মানে এই না যে, আমি এখনই বিয়ে করতে যাচ্ছি বা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে হয়ে গেছে। বিয়ে করলে সবাই জানতেই পারবে।'