English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৯ ১২:১৯

গ্রামে গিয়ে অপহরণ শ্রাবন্তী

অনলাইন ডেস্ক
গ্রামে গিয়ে অপহরণ শ্রাবন্তী

আর্সেনিক বাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বিগ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। বিষয়টি নিয়ে সবাইকে সচেতন করতে গ্রামে প্রচার শুরু করে। তার এই পদক্ষেপকে মোটেও ভালো চোখে দেখছেন না গ্রামের কিছু রাজনৈতিক নেতা। তাই তাকে আটকাতে উঠে পড়ে লাগেন তারা। শ্রাবন্তীকে থামাতে অপহরণ করা হয়।

ঘটনাটি চমকে ওঠার মতোই। তবে ঘটনাটি বাস্তবে নয়, সিনেমার পর্দায় দেখা যাবে। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক ত্রিদিব রমনের ‘উড়ান’ ছবির টিজার। যেখানে পৌলমীর ভূমিকায় দেখা গেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। আর তার প্রেমিক রোহিতের ভূমিকায় সাহেব ভট্টাচার্য।

জানা গেছে, এই ছবিতে প্রথমে শ্রাবন্তীর জায়গায় নুসরাত জাহানের অভিনয় করার কথা ছিল। তবে পরে নুসরাতের জায়গায় শ্রাবন্তীকে নেওয়া হয়। এই ছবিতে এক্কেবারেই অন্যরকম ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে।