English Version
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৯ ১৩:৫৮

এক ঘণ্টার জন্য ৩ কোটি রূপি!

নিজস্ব প্রতিবেদক
এক ঘণ্টার জন্য ৩ কোটি রূপি!

নতুন বছরের শুরুতেই ভালো একটা খবর এলো বলিউড অভিনেত্রী উর্বশী রউতেলার কানে। ২০২১ সালের ঠিক শুরুতেই অভিনেত্রীর একাউন্টে ঢুকতে চলেছে ৩ কোটি রূপি। তবে কোনো সিনেমার জন্য নয়, একটি নিউ ইয়ার পার্টি থেকে এমন আকাশছোঁয়া পারিশ্রমিক পাচ্ছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি উর্বশী।

সম্প্রতি 'পাগলপন্থি'তে দেখা গেছে উর্বশীকে। এই সিনেমায় তার সাথে আরও ছিলেন জন আব্রাহাম, ইলিয়ানা ডিক্রুজ, অনিল কাপুর, কৃতি খাবারন্দা, পুলকিত সম্রাট এবং আরশাদ ওয়ারশি। শুধু 'পাগলপন্থি' নয়, এর আগে 'গ্রেট গ্র্যান্ড মস্তি'র মতো সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে বলিউডে এখনও পর্যন্ত সেভাবে নিজের জায়গা তৈরী করতে পারেনি এই অভিনেত্রী।