English Version
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৯ ১৬:৪৯
সূত্র:

সন্ন্যাসিনী হতে চেয়েছিলেন জ্যাকলিন

সন্ন্যাসিনী হতে চেয়েছিলেন জ্যাকলিন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। বলিউডে পা রেখেই রীতিমত হৈচৈ ফেলে দেন। প্রথম ছবি আলাদিন দিয়ে বাজিমাত করেন এই নায়িকা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি তাঁর। একের পর ব্যবসাসফল ছবি উপহার দেন। ‘হাউজফুল’, ‘মার্ডার ২’, ‘রেস ২’ সিনেমা দিয়ে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করে নেন।

শ্রীলঙ্কান এই বিউটি নাকি জীবনের শুরুতে অভিনেত্রী হতে চাননি। ইচ্ছা ছিলনা নিজেকে শোবিজ জগতের সঙ্গে জড়ানোর। চেয়েছিলেন নিজের জীবনটাকে অন্যভাবে সাজানোর। কিন্তু সেটা আর হলো না।

সম্প্রতি বলিউডের আরেক অভিনেত্রী নেহা ধুপিয়ার টক শো তে এসে এই নায়িকা জানান, তাঁর খুবই ইচ্ছা ছিল সন্ন্যাসিনী হওয়ার। যে জ্যাকের ক্যারিশমায় হুঁশ হারায় নেটিজেনরা সে নাকি কোনও এক সময় গ্ল্যামারের বিপরীতে গিয়ে একবারে অন্য পথে হাঁটতে চেয়েছিলেন।

জ্যাকলিন বলেন, কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছি। নান-রা আমাদের ক্লাস নিতেন। ওদের লাইফস্টাইল বেশ ভালো লাগত আমার। রোজ চার্চে যেতাম। গান গাইতাম। মনে হত আমার আর কোথাও যাওয়ার দরকার নেই।

তাহলে হঠাৎ সেই চিন্তা থেকে সরেই বা এলেন কেন? কেন হলেন না সন্ন্যাসিনী? এমন প্রশ্নে জ্যাকলিন বলেন, তখন থেকেই তো ছেলেদের উপর ক্রাশ জন্মাতে লাগল। আর আমি বুঝে গেলাম। নান হওয়া আমার কম্ম না।