English Version
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৯ ১৭:৪৩
সূত্র:

গণধর্ষণের পর অভিনেত্রীকে ২০তলা থেকে ফেলে হত্যা!

গণধর্ষণের পর অভিনেত্রীকে ২০তলা থেকে ফেলে হত্যা!

দীর্ঘদিন পর নেদারল্যান্ডের নাগরিক অভিনেত্রী ইভানা স্মিথের হত্যার রহস্য জানা গেছে। ওই অভিনেত্রীকে নিপীড়নের পর ২০তলা থেকে ফেলে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

গত শুক্রবার ডেইলি মেইল ও ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে মালয়েশিয়ায় ইভানা স্মিথ নামে এক অভিনেত্রীকে নিপীড়ন করে ২০তলা থেকে ফেলে হত্যা করা হয়।

তখন মনে করা হয়েছিল, তাকে হত্যা করা হয়নি, বরং নেশাগ্রস্ত অবস্থায় নিচে পড়ে নিহত হয়েছেন। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বিষয়টি নিয়ে আর এগোয়নি।   তবে পুলিশ গুরুত্ব না দিলেও হাল ছাড়েনি ইভানার পরিবার। তারা মালয়েশিয়ার হাইকোর্টে বিষয়টি তদন্তের দাবি জানায়।

আদালতের নির্দেশে আবারও তদন্ত শুরু করে মালয়েশিয়া পুলিশ। তদন্তে তাকে হত্যার আলামত পাওয়া যায়। পুলিশ এখন বিশ্বাস করছে, ইভানাকে হত্যা করা হয়েছে।