English Version
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৯ ১৫:২৯

জুয়া চক্রের গল্প নিয়ে অপূর্ব-মেহজাবিনের টেলিফিল্ম ‘গেম ওভার’

নিজস্ব প্রতিবেদক
জুয়া চক্রের গল্প নিয়ে অপূর্ব-মেহজাবিনের টেলিফিল্ম ‘গেম ওভার’

সম্প্রতি দেশে শুদ্ধি অভিযানে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ক্যাসিনোর জুয়া। এবার এই জুয়া চক্র নিয়ে টেলিফিল্ম নির্মাণ করেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। শহরের মধ্যবিত্ত পরিবারের এক বাবার জুয়ার চক্রে জড়িয়ে পড়ার গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘গেম ওভার’।

টেলিফিল্মটিতে অভিনয় করেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবিন। আগামী আগামী ৫ ডিসেম্বর ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে টেলিফিল্মটি।

নির্মাতা সঞ্জয় সমদ্দার জানিয়েছেন, শ্বাসরুদ্ধকর গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। এতে দেখা যাবে, ভয়ংকর খেলায় মেতে উঠবেন দুই জুয়ারি। তাদের ভয়ংকর খেলার নির্মম শিকার মধ্যবিত্ত পরিবারের ছেলে আবিদ।

টেলিফিল্মটির গল্প লিখেছেন স্বরূপ চন্দ্র দে। এতে সাংবাদিক লুবনা চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। অন্যদিকে আবিদ চরিত্রে রয়েছেন অপূর্ব। লাইভ টেকনোলজির ব্যানারে টেলিফিল্মে অপূর্ব ও মেহজাবীনের পাশাপাশি অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, লরেন মেন্ডিস প্রমুখ।