English Version
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৯ ০৭:০৮
সূত্র:

মা হওয়ার পর প্রস্তাব পাচ্ছেন না নেহা ধুপিয়া

মা হওয়ার পর প্রস্তাব পাচ্ছেন না নেহা ধুপিয়া

মা হওয়ার পর থেকে তার কাছে নাকি কোনো ছবির প্রস্তাব আসছে না বলে সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। নেহা বলেন, ‘মা হওয়ার পরে কোনো কাজ আসছে না আমার কাছে। এমন কী ওজন বাড়ায় বডিশেমিং-এরও শিকার হয়েছি আমি। যা তা বাক্য আমাকে হজম করতে হয়েছে। মা হওয়ার আগে আমি শেষ তুমহারি সুল্লু ছবিতে অভিনয় করেছিলাম। সেই ছবির জন্য অ্যাওয়ার্ডও পেয়েছি। কিন্তু তা সত্ত্বেও আমি ছবির তেমন কোনো প্রস্তাবই পাচ্ছি না।’

নেহা আরও বলেন, ‘আমি অন্তঃসত্ত্বা হওয়ার পরে কোনও নিরাপত্তাহীনতা ছিল না। সন্তান জন্ম দেওয়ার পরে চেহারা নিয়ে নানা কথা শুনেছি। আমি বলছি না ওজন কমানোর দরকার আছে। কোনটা ঠিক, সে ব্যাপারে প্রত্যেকের নিজস্ব ধারণা রয়েছে। কিন্তু মানসিকভাবে যেটা হয় ঠিক না। আমার মনে আছে এক মহিলা সাংবাদিক আমার ওজন বেড়ে যাওয়া নিয়ে ট্রল করেছিলেন। আমিও তার জবাব দিয়েছিলাম। একজন নতুন মাকে তার ওজন নিয়ে এই ধরনের কথা বলা ঠিক নয়।’ প্রসঙ্গত, ২০১৮ সালে নেহা ও অঙ্গদ বেদী এক শিশুকন্যার জন্ম দেন।