English Version
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৯ ১০:৪৬

অসুস্থ হয়ে হাসপাতালে এটিএম শামসুজ্জামান

অনলাইন ডেস্ক
অসুস্থ হয়ে হাসপাতালে এটিএম শামসুজ্জামান

অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান। সোমবার দুপুরে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এটিএম শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান সেলিম বলেন, আগস্ট মাসে বাসায় ফেরার পর তিনি ভালোই ছিলেন। কিন্তু চিকিৎসকের কিছু পরামর্শ সঠিকভাবে না মানায় তিনি আবারো অসুস্থ হয়ে পড়েছেন। তবে এটি গুরুতর কিছু না।

বর্তমানে এটিএম শামসুজ্জামানের সঙ্গে রয়েছেন তার মেয়ে কোয়েল। তিনি বলেন, বাবার মূলত গ্যাস্ট্রিক ও মলত্যাগজনিত সমস্যা। এর আগে এই সমস্যাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আবারো এটি শুরু হলে আজ চিকিৎসকে দেখাতে আসি। এরপর চিকিৎসকের পরামর্শেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ভয়ের কোন কারণ নেই, দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন।