English Version
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯ ২৩:২৫

টপলেস হলেন অভিনেত্রী আইরিন!

অনলাইন ডেস্ক
টপলেস হলেন অভিনেত্রী আইরিন!

টপলেস হয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন চিত্রনায়িকা আইরিন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উর্ধাঙ্গ অনাবৃত করে তোলা একটি ছবি প্রকাশ করেছেন তিনি।ইনস্টাগ্রামে আইরিনের এই ছবিতে তার গায়ের উর্ধাঙ্গে কোনো কাপড় দেখা যায়নি। তবে টপলেস বলতে আসলে যা বোঝানো হয়, সেভাবে দেখা যায়নি এই চিত্রনায়িকাকে।

টপলেস বলতে যেখানে উর্ধাঙ্গ নগ্ন বোঝানো হয়, সেখানে আইরিনের এই ছবিকে সম্পূর্ণ টপলেস বলতে নারাজ বাংলাদেশি নেটিজেনরা। কারণ, আইরিনের ঘন কালো চুলে তার বুক ঢাকা ছিল। নেটিজেনরা বলছে, আইরিনের এ ছবি টপলেস ভঙ্গিমায় তোলা হয়েছে।বাংলাদেশি চলচ্চিত্র ভক্তদের মধ্যে এ ছবি নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সেদিকে ভ্রুক্ষেপ নেই আইরিনের। তিনি বলেন, ‘আমার ইনস্টাগ্রামে আমি নিয়মিত ছবি পোস্ট করি। বিভিন্ন সময়ের ফটোশুটের ছবি আপলোড করি। তবে যে ছবি নিয়ে কথা হচ্ছে সেটি নিয়ে আমি কোনো মন্তব্য করবো না।’

এর আগেও আইরিনের একটি ছবি প্রকাশ হয় যেটিতে তার উর্ধাঙ্গ প্রায় অনাবৃতই ছিল। নীল জিন্স প্যান্টের সঙ্গে পরেছিলেন শুধু মাত্র ব্লেজার। ভেতরে ছিল না অন্য কোনো পোশাক।

২০০৮ সালের ‘প্যান্টেন ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার অর্জনের পর বাংলাদেশি মিডিয়ায় আসেন আইরিন। তার প্রথম সিনেমার নাম ‘ভালোবাসা জিন্দাবাদ’। এ ছাড়া অভিনয় করেছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘সেই তুমি’, ‘টাইম মেশিন’, ‘পদ্মার প্রেম’ সিনেমায়।

অভিনয় করেছেন টিভি নাটকে। আশুতোষ সুজন পরিচালিত ‘ম্যানপাওয়ার’ তার অভিনীত প্রথম প্রচারিত নাটক। এ ছাড়া অভিনয় করেছেন ‘পৌষ ফাগুনের পালা’, ‘তবুও সংশয়’ ও ‘জলছবি ‘ নাটকে। দেশে এবং বিদেশে বহু র‍্যাম্প মডেলিংয়ে অংশ নেওয়া আইরিন টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন। ‘রবি’র তোমাকে দিয়ে কিছু হবে না’, ‘প্রাণ ডাল’, ‘জেনোসিস রিয়েল এস্টেট’, ‘আখতার ফার্নিচার’ এর মধ্যে অন্যতম।