English Version
আপডেট : ২১ নভেম্বর, ২০১৯ ১৮:০০
সূত্র:

বিয়ের খবর উড়িয়ে দিলেন জয়া

বিয়ের খবর উড়িয়ে দিলেন জয়া

দুই বাংলা জুড়েই এখন মিথিলা ও জয়ার বিয়ের গুঞ্জন। তবে দুজনের কেউই এ বিষয়ে মুখ খুলতে নারাজ। এর মধ্যেই জোর প্রচারণা হচ্ছে আগামী ২২ ডিসেম্বর নাকি সৃজিত-মিথিলার বিয়ে। এই খবরের সঙ্গে ভেসে এসেছে জয়ার বিয়ের খবরও। যার সঙ্গে সৃজিতের নাম জড়িয়ে এর আগে একই গুঞ্জন ছড়িয়েছিল।

তবে মজার বিষয় হচ্ছে, কিছুদিন আগে টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণ জয়াকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, জয়া নাকি বাংলাদেশি একজনের সঙ্গে প্রেম করছেন। শিগগিরই নাকি তারা বিয়ে করবেন। তবে বিয়ের দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি।

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া বলেন, ‘টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন একেবারেই সঠিক নয়। আমি তাদের বলেছিলাম, আমার স্পেশাল একজন বন্ধু আছে। সে আমার খুবই ভালো বন্ধু। কিন্তু সেটা কখনোই প্রেম বা ভালোবাসার মতো কিছু নয়। আর বিয়ের তো প্রশ্নই আসে না।’

সম্প্রতি বাংলাদেশে মুক্তি পায় জয়া অভিনীত ভারতীয় সিনেমা ‘কণ্ঠ’।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার বাংলাদেশি চলচ্চিত্র ‘অলাতচক্র’। ভিন্নধারার লেখক আহমেদ ছফার ‘অলাতচক্র’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা এটি। সেখানে রয়েছে মুক্তিযুদ্ধের নানা ঘটনা। সরকারি অনুদানের এ সিনেমার প্রযোজকও জয়া।