English Version
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯ ১৪:৩২
সূত্র:

নিখিলের কারণে অসুস্থ নুসরাত?

নিখিলের কারণে অসুস্থ নুসরাত?

ভারতীয় অভিনেত্রী এবং লোকসভার তৃণমূল দলীয় সাংসদ নুসরাত জাহান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন হাসপাতালের আইসিইউ রয়েছেন। 

জানা গেছে, রবিবার রাতে শ্বাসকষ্ট শুরু হয়  নুসরাত জাহানের তারপর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। রবিবার সন্ধ্যা থেকে নুসরতের বাড়ি ছিল লোকজনে পরিপূর্ন। এদিন ছিল নিখিলের জন্মদিন। বিয়ের পর নিখিলের জন্মদিন পালন নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। হয়তো কাজের চাপে শরীরের দিকে খেয়াল রাখেননি নুসরত জাহান। আর সেই কারণেই হয়তো মধ্যরাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন নুসরত জাহান।   চিকিৎসকরা জানান, কোনও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই অসুস্থ হয়ে পড়েন নুসরত। সেই ওষুধের পার্শ প্রতিক্রিয়া স্বরূপই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছিল। এছাড়াও বেশ কিছুদিন ধরেই নুসরতের শরীর খুব একটা ভালো যাচ্ছিল বলে সূত্রের খবর।

এদিকে, নুসরাতের অসুস্থতার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খবর পেয়েই ফোন করে খোঁজ নেন বলে জানা গিয়েছে। এছাড়াও তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীরাও তাঁর খোঁজ নেন বলে জানা যাচ্ছে। বসিরহাটের মানুষও তাঁর দ্রুত আরোগ্যে কামনা করেছেন।