ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
প্রথমবার একসঙ্গে রিয়াজ-ফেরদৌস-তারিন
ঢাকাই ছবির জনপ্রিয় দুই তারকা রিয়াজ ও ফেরদৌস। সমসাময়িক চলচ্চিত্রে তারা দুজন উপহার দিয়েছেন দর্শকনন্দিত ও ব্যবসা সফল অনেক সিনেমা।
এই দুই নায়কের সঙ্গে এবার কাজ করলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। প্রথমবারের মতো একই পণ্যের বিজ্ঞাপনে মডেল হলেন জনপ্রিয় এই তিনমুখ।
গেল ৯ ও ১০ অক্টোবর কক্সবাজারের মনোরম লোকেশনে আফতাব বিন তমিজের নির্দেশনায় তারা তিনজন সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন মৈত্রী শিল্পের পণ্যের বিজ্ঞাপনের শুটিং করেছেন।
বিজ্ঞাপনটি নিয়ে রিয়াজ বলেন, এটা আসলে দায়বোধের জায়গা থেকে করা। খুব চমৎকার প্লট ছিলো বিজ্ঞাপনটির। তিনজনই বেশ মজা করে কাজ করেছি।
তারিনের সঙ্গে এর আগে আমার কাজ করা হয়েছে। তবে ফেরদৌসকে নিয়ে তিনজন প্রথমবার ফ্রেম ভাগাভাগি করলাম। এটি প্রচারে এলে আশা করছি দর্শক বেশ উপভোগ করবেন।
রিয়াজ বর্তমানে নিজের ব্যবসার পাশাপাশি ছোটপর্দায় অভিনয় করছেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন আবারও চলচ্চিত্রের অভিনয়ে ফিরবেন বলে। সেইসঙ্গে ভাল গল্প পেলে সিনেমা প্রযোজনা করারও ইচ্ছে রয়েছে তার।
এদিকে ফেরদৌস বর্তমানে ব্যস্ত রয়েছেন নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমা দুটির কাজ নিয়ে।
আর তারিন অনিয়মিতভাবে হাজির হচ্ছেন নাটক-টেলিছবিতে। পাশাপাশি সেলন সুপার সিঙ্গার রিয়েলিটি শো’র বিচারক হিসেবেও কাজ শেষ করেছেন।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬


