English Version
আপডেট : ৯ অক্টোবর, ২০১৯ ১৪:৪৩
সূত্র:

মা হচ্ছেন অভিনেত্রী রুমানা খান

মা হচ্ছেন অভিনেত্রী রুমানা খান

মডেলিং ও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রুমানা খান। পরবর্তীতে সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে ঘর বাঁধেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে বসবাস করছেন। এবার তাদের সংসারে আসছে নতুন অতিথি। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন রুমানা।

জানা যায়, চলতি বছরের নভেম্বরে রুমানার ঘর আলো করতে জন্ম নেবে কন্যা সন্তান। নতুন অতিথির আগমনের অপেক্ষায় তার পুরো পরিবার আনন্দিত।

রুমানা প্রথমে উপস্থাপক আনজাম মাসুদকে বিয়ে করেছিলেন। সে বিয়ে বেশি দিন টেকেনি। আনজামের সঙ্গে বিচ্ছেদের পর সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। এরপর রুমানা তৃতীয়বারের মতো এলিন রহমানকে বিয়ে করেন তিনি। এলিনের এটি দ্বিতীয় বিয়ে।

রুমানা ২০১০ সালে ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।