English Version
আপডেট : ৩ অক্টোবর, ২০১৯ ১৭:১৭
সূত্র:

শোলে’র সেই কালিয়া আর নেই

শোলে’র সেই কালিয়া আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিজু খোটে। সোমবার ভোরে মুম্বাইয়ে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল তার। সকাল ১১টায় সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য।’

রামেশ সিপ্পি পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘শোলে’তে কালিয়া চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিজু। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে বিজুর ‘সার্দার ম্যায়নে আপ কা নামাক খায়া হ্যায়’ সংলাপটি বেশ জনপ্রিয় হয়েছিল সেসময়।

১৯৬৪ সালে ‘ইয়া মালিক’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পদার্পণ করেন বিজু খোটে। তারপর ৩০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তালিকায় রয়েছে ‘আন্দাজ আপনা আপনা’, ‘কায়ামাত সে কায়ামাত তাক’ এবং ‘ভেনটিলেটর’র মতো ব্লকবাস্টার ছবি।

শুধু বড়পর্দা নয়, ছোটপর্দাতেও দেখা গেছে বিজু খোটেকে। হিন্দির পাশাপাশি মারাঠি ছবিতেও অভিনয় করেছেন তিনি।