English Version
আপডেট : ২ অক্টোবর, ২০১৯ ১১:৫১
সূত্র:

যে কারণে নির্বাচন করছেন না শাকিব খান

যে কারণে নির্বাচন করছেন না শাকিব খান

আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে আবারো অংশ নেবে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল।

অন্যদিকে প্রথমবারের মতো সভাপতি পদে নির্বাচন করবেন চিত্রনায়িকা মৌসুমী। নির্বাচনের ঘোষণা আগে দিলেও জানা যায়নি তার প্যানেলে সাধারণ সম্পাদক পদের প্রার্থী। মৌসুমীর সঙ্গে নির্বাচন করবেন ডি এ তায়েব। শুরুতে জানা যায়, শাকিব খান সভাপতি পদে নির্বাচন করবেন এবার এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন তায়েব। তবে জানা গেছে, মৌসুমী নির্বাচন করছেন বলে এবার নির্বাচনে অংশ নেবেন না তিনি। মৌসুমী-তায়েব প্যানেলের জন্য শুভেচ্ছা জানান শাকিব খান।

এ প্রসঙ্গে তায়েব বলেন, ‘মৌসুমী আপার সম্মানে শাকিব খান এবার নির্বাচন করছেন না। শাকিব ভাই আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে মৌসুমী আপার সঙ্গে নির্বাচন করাটা আমার জন্য ভালো একটি অভিজ্ঞতা হবে আশা করি। আশা করছি সুষ্ঠু একটি নির্বাচন হতে যাচ্ছে।’

নির্বাচনে অংশ নিতে আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। আগামী ২ অক্টোবর দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।