English Version
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ২৩:১১
সূত্র:

‘খোলামেলা’ ছবি নিয়ে যা বললেন নুসরাত ফারিয়া

‘খোলামেলা’ ছবি নিয়ে যা বললেন নুসরাত ফারিয়া

উপস্থাপক, মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশের পাশাপাশি সমান তালে কাজ করছেন কলকাতার ছবিতেও। বেশ অনেক দিন হলো বড় পর্দায় দেখা নেই তার। তবে সোশ্যাল মিডিয়াতে বেশ সরব এই নায়িকা। ইনস্টাগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নিজের খোলামেলা ছবি প্রকাশ করে নানা আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

বছরের শুরু থেকেই ফারিয়া খোলামেলা পোশাকের কারণে বহুবার বিতর্কের সম্মুখীন হয়েছেন। গত ৩ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে সোনালী রঙয়ের বিকিনি পরা একটি ছবি পোস্ট করেছেন তিনি। সে ছবির মন্তব্যের বেশিরভাগই ছিল নেতিবাচক। তার শারীরিক অভিব্যক্তি ও বিকিনি লুকের নানা দিক তুলে ধরেছেন নেটিজেনরা।

তবে নেটিজেনদের এসব মন্তব্যে একদমই বিচলিত নন নুসরাত ফারিয়া। তিনি বলেন, আমি যাই করি, মানুষ সেখানে কিছু না কিছু খোঁজে। কারো কাছে ভালো লেগেছে, আবার কারো কাছে আপত্তিকর লেগেছে; এটা আমি সহজভাবে নিয়েছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের এখন কনজারভেটিভ থাকার সময় না।

ফারিয়া আরও বলেন, আমাদের দেশের মেয়েরা এখন পিছিয়ে নেই। তারা ‘মিস ওয়ার্ল্ড’, ‘মিস ইউনিভার্স’, ‘মিসেস ওয়ার্ল্ড’-এর মতো বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করছে। আমরা যদি এখনো আগের ওই মেন্টালিটির মধ্যে বন্দি থাকি, তাহলে দিনের পর দিন আমাদের দিয়ে কিছুই হবে না। আমার মনে হয় এখন ফ্রেক্সিবিলিটির সময়। আমার ওই ছবিটার ছাড়ার পর জানতে পেরেছি ওটা পোস্ট করা ঠিক হয়নি। কাউকে হার্ট করার ফিলিং ছিল না।

ফারিয়া বর্তমানে ব্যস্ত ওপার বাংলার একটি চলচ্চিত্র নিয়ে। ‘ভয়’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রাজা চন্দ। এ ছবিতে ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা অঙ্কুশ হাজরা।