English Version
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ২৩:৪৭
সূত্র:

গ্রেফতার আতঙ্কে তথাকথিত মডেল-অভিনেত্রীরা

গ্রেফতার আতঙ্কে তথাকথিত মডেল-অভিনেত্রীরা

খালেদ মাহমুদ ভূঁইয়া র‌্যাবের হাতে গত ১৮ সেপ্টেম্বর আটক হওয়ার পর তার ফোনে বেশ কিছু অভিনেত্রী ও মডেলের ফোন নম্বর পাওয়া যায়।

মুঠোফোনে এসব নম্বর পাওয়ার খবর প্রকাশের পর থেকে শোবিজ অঙ্গনে আতঙ্ক দেখা দিয়েছে। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কোনো তথ্য দিতে রাজি হয়নি।

জি কে শামীমকে ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এতে অন্তত ৫০ জন মডেল ও নায়িকার তথ্য দিয়েছে জি কে শামীম।   আইন-শৃঙ্খলা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বুধবার একটি প্রভাবশালী গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

জানা গেছে, আটকদের জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে মুখ খুলছেন কয়েকজন। তারা অন্যান্য তথ্যের পাশাপাশি শোবিজের বেশ কয়েকজন নারী তারকারও তথ্য দিয়েছেন। তবে আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ না করায় শোবিজ পাড়ায় চলছে চাপা গুঞ্জন ও আতঙ্ক।