English Version
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩৯
সূত্র:

ঢাকায় রিকশা চালালেন স্বামী, বসে শ্রাবন্তী

ঢাকায় রিকশা চালালেন স্বামী, বসে শ্রাবন্তী

ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় শামীম আহমেদ পরিচালিত ‘বিক্ষোভ’ ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকা এসেছেন। এফডিসিতে শুরু হয়েছে সিনেমার শ্যুটিং।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে এফডিসিতে শুটিং চলছে। এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনের খোলা জায়গায় একটা পুরো মহল্লা তৈরি করা হয়েছে। ছোট ছোট দোকান, রিকশাসহ নানা কিছু রয়েছে। দৃশ্য ধারণের জন্য লাইট-ক্যামেরা প্রস্তুত হচ্ছে।   সেটে আসেন শ্রাবন্তী। তার সঙ্গে আছেন শ্রাবন্তীর স্বামী রোশন সিং। এ সময় দুজন কথা বলতে বলতে হুট করে সামনে রাখা একটা রিকশায় ওঠেন। রিকশা চালানো শুরু করেন রোশন । দৌড়ে গিয়ে রিকশার যাত্রীর আসনে বসেন শ্রাবন্তী। দেখা গেল রিকশায় স্বামী সঙ্গে শ্রাবন্তীর রোমান্স।

শ্রাবন্তীর স্বামী রোশন সিংয়ের কলকাতায় রয়েছে তিনটি জিম। হঠাৎ রিকশাচালক হওয়া প্রসঙ্গে রোশন বলেন, শুনেছি রিকশা বাংলাদেশের ঐতিহ্য। তাই সামনে পেয়েই রিকশা চালানো শুরু করে করলাম। খুব উপভোগ করছি।