English Version
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫৭
সূত্র:

পরীমণির ফেসবুক আইডি গায়েব!

পরীমণির ফেসবুক আইডি গায়েব!

সামজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সবসময়ই সক্রিয় ছিলেন ঢাকাই ছবির আলোচিত নায়িক পরীমণি। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা খুঁটিনাটি নিয়মিতভাবে আপডেট দেন তিনি। তার ভক্ত ও অনুসারীর সংখ্যাও ছিল ব্যাপক।

গতকাল রোববার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরীমণির আইডিতে। তার আইডিতে প্রবেশ করতে গেলেই ফেসবুক তা ডিজঅ্যাবল দেখাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমকেও পরীমণি তার ফেসবুক আইডি ডিজঅ্যাবল হয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি জানান, রোববার (২২ সেপ্টেম্বর) রাত থেকে আমি ফেসবুকে ঢুকতে পারছি না। কে বা কারা এ কাজটি করেছে আমি জানি না। আমার ফেসবুকে বন্ধু ও ভক্ত-অনুসারীদের মধ্যেও এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে।

অনেকেই মনে করছেন আমি হয়তো তাদের আনফ্রেন্ড করেছি। এছাড়া আমার আইডি থেকে কোনো মেসেজ আসলে তাতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

তবে ব্যক্তিগত আইডি ডিজঅ্যাবল হয়ে গেলেও পরীমণির ভেরিফায়েড ফ্যানপেজ অ্যাকটিভ রয়েছে। এর আগেও পরীমণির ফেসবুক আইডি কয়েকবার হ্যাকিংয়ের শিকার হয়েছিল।