English Version
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১০:২০
সূত্র:

যে নায়কের কারণে বিয়ে হয়নি টাবুর

যে নায়কের কারণে বিয়ে হয়নি টাবুর

বলিউডের অন্যতম সুন্দরী এবং সফল অভিনেত্রী টাবু। তবে খ্যাতনামা তারকার সিঙ্গেল থাকা নিয়ে বরাবরই প্রশ্নের মুখোমুখি পড়তে হয়। কেন আজও অবিবাহিত তিনি?

এ প্রশ্নের সহজ উত্তর টাবুর, ‘আমার বিয়েই হল না অজয় দেবগণের জন্য।’ টাবু জানান, অজয় দেবগাণ আর তার যোগাযোগ দীর্ঘদিনের। পেশাদার ক্ষেত্র টপকে বহুকাল আগেই সম্পর্ক গড়িয়েছে পারিবারিক স্তরে।

তিনি আরও জানান, যৌবনের দিনগুলোতে টাবুর বোন সামীরা এবং অজয় মিলে নাকি যে ছেলেই টাবুর সঙ্গে কথা বলতে চাইতো তাদের হঠিয়ে দিতো। আর এ কারণেই কোনো সম্পর্ক গড়ে উঠতে পারেনি।