ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
শুটিংয়ের জন্য ঢাকায় আসছেন ঋতুপর্ণা
ঋতুপর্ণা সেনগুপ্তকলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত চুক্তিবদ্ধ হয়েছিলেন নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’ চলচ্চিত্র। গত বছরের জুলাইয়ে ছবির মহরতে অংশ নেন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ তারকা।
এবার তিনি আসছেন ছবির শুটিংয়ে অংশ নিতে। আজ (১৫ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে ঢাকায় আসবেন ঋতু। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নির্মাতা নেয়ামূল।
তিনি বলেন, ‘আজ রাতে ঋতুপর্ণা ঢাকায় আসবেন। আগামীকাল থেকে তিনি শুটিংয়ে অংশ নেবেন। তার অংশের শুটিং চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।’
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও চিত্রনায়িকা পূর্ণিমা। আর চিত্রনায়ক ফেরদৌস ও কলকাতার ঋতুপর্ণা অভিনয় করছেন অতিথি চরিত্রে। এদিকে আজ সকাল থেকে মহাখালীতে শুরু হচ্ছে ‘জ্যাম’ ছবির শুটিং। এর মাধ্যমে দুই মাস পর ছবির কাজ করছেন শুভ। আরিফিন শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ইতোমধ্যে ‘জ্যাম’-এর ৫০ শতাংশ কাজ হয়েছে। এবার টানা শুটিং করব। মাসজুড়ে ছবিটির কাজ হবে।’’
‘জ্যাম’-এর মূল ভাবনা আহমদ জামান চৌধুরীর। কাহিনি বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার। এর মাধ্যমে ১০ বছর পর প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী কথাচিত্র থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্র।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


