English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৯ ১২:১৬
সূত্র:

কারিনা জানালেন তার প্রথম ‘ক্রশের’ কথা

কারিনা জানালেন তার প্রথম ‘ক্রশের’ কথা

ভারতীয় সফলতম অভিনেত্রী কারিনা কাপুর। টানা ১৯ বছর ধরে বলিউডে কাজ করে যাচ্ছেন। ২০০০ সালে 'রিফিউজ' ছবির হাত ধরে বলিউডে প্রবেশ তার।

মাঝখানে ছেলে তৈমুর হওয়ার সময় কাজ থেকে কিছুটা বিরতি নিলেও পরে আবারও কাজে  ফেরেন  লাস্যময়ী এই অভিনেত্রী।

বর্তমানে একটি ডান্স রিয়ালিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছেন ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী। সেখানেই জানালেন তার জীবনের প্রথম কাউকে ভালো লাগার কথা। আর কারিনার সেই প্রথম 'ক্রাশ' ছিলেন আশিকি তারকা রাহুল রায়। এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

মহেশ ভাট পরিচালিত  ১৯৯০ সালে মুক্তি পাওয়া 'আশিকি' ছবিটি রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিল রাহুল রায় ও অনু আগরওয়ালকে। কারিনা জানান, রাহুলকে পছন্দ করার কারণে ওই ছবিটি ৮ বার দেখেন তিনি। 

সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্পেও দেখা গেছে কারিনা কাপুরকে। এসবের পাশাপাশি 'তখত' এবং 'আংরেজি মিডিয়াম' নামে পর পর দুটি সিনেমায় শুটিংয়ের  জন্য ব্যস্ত কারিনা। করণের 'তখত'-এ কারিনা কাপুর খানের সঙ্গে রণবীর সিং, জাহ্নবী কাপুর, ভিকি কৌশলদের স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।  অন্যদিকে 'আংরেজি মিডিয়ামের' শুটিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন কারিনা বলে জানা গেছে। সূত্র: জিনিউজ