English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৯ ২৩:৩৩
সূত্র:

অক্টোবরে আসছে শাকিবের 'শাহেনশাহ'

অক্টোবরে আসছে শাকিবের 'শাহেনশাহ'

দিনক্ষন চুড়ান্ত হলেও চলতি বছর বেশ কয়েকবার পেছায় শাকিব খানের ‘শাহেনশাহ’র মুক্তি। তবে সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি আবারও জানালেন, চলতি বছর ৪ অক্টোবর মুক্তি পাচ্ছে।

নির্মাতা রনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘শাহেনশাহ’র একটি পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘৪ অক্টোবর শুভমুক্তি। এবার পূজা জমবে, সুপারস্টারের সাঙ্গে। ধামাকা।’

‘শাহেনশাহ’তে শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন নবাগত অভিনেত্রী রোদেলা জন্নাত।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটিতে শাকিব-ফারিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ।