English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৯ ১১:৪৭
সূত্র:

প্রথমবার বাংলাদেশি ছবিতে সানি লিওন

প্রথমবার বাংলাদেশি ছবিতে সানি লিওন

এবার সানি লিওনকে প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে। গতকাল সোমবার মুম্বাইয়ে ‘বিক্ষোভ’ নামের একটি ছবির আইটেম গানে নাচার জন্য তাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। 

ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান ও পরিচালক শামীম আহমেদ রনি এখন মুম্বাইতে অবস্থান করছেন। পরিচালকের পাশাপাশি প্রযোজকও তথ্যটি নিশ্চিত করেন।

ছবির পরিচালক শামীম আহমেদ রনি মুঠোফোনে বলেন, বিক্ষোভ ছবিতে চমকের জন্য আমরা অনেক দিন ধরেই সানির ম্যানেজারের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে সোমবার সানির সঙ্গে আমাদের মিটিং হয়। আমাদের অ্যারেজমেন্ট ও পরিকল্পনার তাকে বলার পর তার পছন্দ হয়েছে। পরে চুক্তি সাক্ষর করেন তিনি।

রনি আরও বলেন, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে। গানে সানি লিওনের সঙ্গে দেখা যাবে মুম্বাইয়ের রাহুল দেবকে। ছবির আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।

ইতোম‌ধ্যে এতে অ‌ভিনয়ের জন্য চু‌ক্তিবদ্ধ হ‌য়ে‌ছেন কলকাতার অ‌ভি‌নেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এতে রজতাভ দত্ত, অমিত হাসানসহ আরও অনেকে অভিনয় কর‌ছেন।

এই ছবির মাধ্যমেই বাংলাদেশের কোনো ছবিতে প্রথম কাজ করা হবে সানির। যদিও এর আগে বেশ কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছিলেন সানি। নানা কারণে সেগুলো করা হয়নি।