ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
ভারতের চলচ্চিত্র উৎসবে শাকিব, জয়া ও শুভ’র ছবি
২১ আগস্ট থেকে ভারতের শিলিগুড়িতে শুরু হচ্ছে গ্লোবাল ফিল্ম ফেস্টিভাল ২০১৯। আর এই চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের সঙ্গে দেখানো হবে বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খান, জয়া আহসান ও আরিফিন শুভ অভিনীত বাংলাদেশ ও ভারতীয় তিনটি ছবি!
গ্লোবাল ফিল্ম ফেস্টিভালের অফিশিয়াল ফেসবুকে দেখা যায়, ২১ আগস্ট থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ২৫ আগস্ট পর্যন্ত। আর এই উৎসবে দেখানো হবে শাকিব খান ও পাওলি দাম অভিনীত বাংলাদেশের ছবি ‘সত্তা’, জয়া আহসান অভিনীত ভারতীয় ছবি ‘কণ্ঠ’ এবং আরিফিন শুভ অভিনীত ভারতীয় ছবি ‘আহা রে’!
‘সত্তা’ দেখানো হবে উৎসবের ২য় দিন সন্ধ্যা ৬টায়, জয়ার ‘কণ্ঠ’ দেখানো হবে উৎসবের শেষ দিন বিকাল চারটায় এবং শুভ’র ‘আহা রে’ দেখানো হবে উৎসবের দ্বিতীয় দিন দুপুর ১২টায়।
হাসিবুর রেজা কল্লোল পরিচালিত বাংলাদেশের ছবি ‘সত্তা’ ছাড়াও উৎসবে আরো দুটি বাংলাদেশের ছবি দেখানো হবে বলে জানিয়েছেন গ্লোবাল ফিল্ম ফেস্টিভালের কিউরেটর প্রেমেন্দ্র মজুমদার।
তিনি জানান, বাংলাদেশ থেকে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। এগুলো হলো ইমপ্রেস টেলিফিল্মের ‘ইতি, তোমারই ঢাকা’, পিপলু খানের ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ এবং হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’।
উৎসবে বিভিন্ন দেশের মোট ৩৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ২৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। ২২ আগস্ট হবে ফ্যাশন শো। যেখানে শীর্ষস্থানীয় ডিজাইনারদের পোশাক নিয়ে বাংলাদেশ, ভারত ও নেপালের শীর্ষস্থানীয় মডেলরা উপস্থিত থাকবেন!
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬


