English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯ ০৬:১২
সূত্র:

৩০ বছরে এই প্রথম বেকার শাহরুখ খান!

৩০ বছরে এই প্রথম বেকার শাহরুখ খান!

বলিউডের কিং খান বা বলিউড বাদশা বলা হয় শাহরুখ খানকে। ক্যারিয়ারে তার ঝুড়িতে রয়েছে অসংখ্য পুরস্কার। নিজের অভিনয় দক্ষতা নিয়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে যায়গা করে নিয়েছেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাস অফ মেলবোর্ন-এ হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথা বললেন শাহরুখ তাতে তার ভক্তদের মন খারাপ হবারই কথা। কারণ তিনি জানালেন এখন তার ঝুলিতে কোন ছবির কাজ নেই। মিডিয়াতে যে জল্পনা চলছে তা ফালতু। কোন ছবিই এখন তিনি করছেন না। তিনি বলেছেন ৩০ বছরে এই প্রথম এরকম হল। সাধারনত একটি ছবির কাজ করার মধ্যেই তিনি অন্য ছবি পেয়ে যান।

প্রসঙ্গত, পরিচালক শঙ্করের পরবর্তী একটি ছবিতে কিং খানকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু শাহরুখ স্পষ্ট জানান, এমন কোনও সিনেমায় অভিনয় করার কথা তার সঙ্গে কারও হয়নি। তবে এতে চিন্তা করার মত কোনও কারণ নেই। তিনি নিজেও এই বিষয়ে কিছু ভাবছেন না বলে জানিয়েছেন এস আর কে। তবে তিনি বসে নেই। নিজের প্রোডাকশন হাউসের অনেক কাজ নিয়ে ব্যস্ত বলে জানিয়েছেন তিনি।