English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৯ ১৩:৫২
সূত্র:

ঈদ নাটকে কে কত আয় করলেন?

ঈদ নাটকে কে কত আয় করলেন?

দর্শক চাহিদার কথা ভেবে দেশের টেলিভিশনে প্রতি নিয়ত নাটক-টেলিফিল্ম প্রচার করে যাচ্ছে। আর এসব নাটকগুলো নির্মান করছে দেশের গুনি পরিচালকেরা।

তেমনই প্রতি বছর ঈদকে ঘিরে স্পেশাল কিছু নাটক-টেলিফিল্ম নির্মিত হয়। যা বিভিন্ন বে-সরকারি চ্যানেলে প্রচার হয়। আর এসব নাটকে অভিনয় করেন দেশের জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রীরা। সেই ক্ষেত্রে নাটক কিংবা টেলিছবিতে একাধিক শিল্পী কিংবা নতুন অনেক কিছুই যুক্ত করে থাকেন তারা। বেড়ে যায় বাজেটও।

এবারের ঈদে প্রচার হওয়ার নাটকের অভিনয় শিল্পীরা কে কত টাকা আয় করেছেন তা নিয়ে থাকছে আজকের রিপোর্ট। বিডি২৪লাইভ পাঠকদের জন্য নিন্মে তুলে ধরা হলো:-

আফরান নিশো:

এবার ঈদুল আজহায় প্রচারিত নাটক গুলোর পুরুষ অভিনয় শিল্পীদের তালিকায় এগিয়ে আছেন আফরান নিশো। টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্ম মিলিয়ে তিনি অভিনয় করেছেন প্রায় ৩৭টি নাটকে। নাটক প্রতি গড়ে তার পারিশ্রমিক ৬০ হাজার টাকা। সে হিসেবে এবার ঈদে তিনি আয় করেছেন ২২ লাখ ২০ হাজার।

মোশাররফ করিম:

এরপরের অবস্থানে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি অভিনয় করেছেন ১৯টি নাটকে। সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ হাজার টাকা হিসেবে, তিনি সর্বমোট আয় করেছেন ১৫ লাখ ২০ হাজার টাকা।

মেহজাবিন চৌধুরী:

নারী শিল্পী হিসেবে এগিয়ে আছেন মেহজাবিন চৌধুরী। তিনি অভিনয় করেছেন ২৪টি নাটকে। নাটক প্রতি ৫০ হাজার টাকা পারিশ্রমিকে তিনি আয় করেছেন ১২ লাখ টাকা।

তানজিন তিশা:

নারীদের মধ্যে তানজিন তিশা অভিনয় করেছেন ২৩টি নাটক। ৩৫ হাজার টাকা পারিশ্রমিকে তিনি আয় করেছেন ৮ লাখ ৫ হাজার টাকা।

তৌসিফ মাহবুব:

নাটকের সংখ্যা হিসেবে দ্বিতীয় আর আয়ের তালিকায় চতুর্থ অবস্থানে আছেন তৌসিফ মাহবুব। তিনি অভিনয় করেছেন ৩৪টি নাটকে। নাটক প্রতি ৩৫ হাজার টাকা পারিশ্রমিকে তিনি আয় করেছেন ১১ লাখ ৯০ হাজার টাকা।

জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপূর্ব, তাহসান, নুসরাত ইমরোজ তিশাও দর্শক চাহিদায় এগিয়ে থাকলেও আয়ের তালিকায় পিছিয়ে রয়েছেন।