English Version
আপডেট : ২৫ জুন, ২০১৯ ২১:৪১

লিজার পথচলা

নিজস্ব প্রতিবেদক
লিজার পথচলা

 

আফসানা আক্তার লিজা, শিশু শিল্পী হিসাবে ২০০৮ সালে মিডিয়াতে যাত্রা শুরু করেন। প্রথম কাজ করেন পরিচালক নূর মোহাম্মাদ মনির পরিচালিত "তুমি আমার কে?" চলচিত্রে।

দীর্ঘ দিন পর আবার নতুন করে কাজ শুরু করেন এসএটিভি'র "তুমি আছো তাই" মেগা সিরিয়ালে। একে একে বেশ কিছু চ্যানেলের ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে নিয়মিত হয়েছেন।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও সরব উপস্থিতি রয়েছে বিভিন্ন শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিওতে। বর্তমানে মাছরাঙা টিভির প্রতিদিনের ধারাবাহিক নাটক "ডন" এ কাজ করছেন।

এছাড়া "প্রান মিঠাই, ওমেন্স ডে, সুখের ঠিকানা হাউজিং, বিকাশ" সহ তার বেশ কয়েকটি বিজ্ঞাপন নিয়মিত প্রচারিত হচ্ছে। লিজা জানান, অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই সুন্দর মিডিয়াতে আগমন, তাই ভালো ও ভিন্নধর্মী কাজ করার জন্য সবসময় মুখিয়ে থাকেন।