English Version
আপডেট : ১৬ মে, ২০১৯ ১১:৩৬
সূত্র:

রোজার স্মৃতিচারণে নুসরাত ফারিয়া

রোজার স্মৃতিচারণে নুসরাত ফারিয়া

রমজান মাস এলে ছোটবেলার কথা বেশি মনে পড়ে। কত না মধুর ছিল সেই সময়গুলো।

এমনিতে রোজায় সবাই চেষ্টা করেন একটু ভিন্ন রকম খাবারের আয়োজন করার। আমাদের বাসায়ও তার ব্যতিক্রম হতো না।

তবে যত রকমের খাবারই রান্না করা হোক না কেন মা সব সময় একটি ডিম ভাজি করতেন। আমি ও আমার বোন সেহরির সময় খাবার শুরু করার আগেই ডিম ভাজি খেতাম। রোজা রাখতে পারতাম আর না পারতাম সেহরি আমার খাওয়া হতো।

এসব বিষয় এখন স্মৃতি। এখন তো রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ’র কাছে প্রার্থনা করি এবারের সবগুলো রোজা যেন রাখতে পারি।