English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৯ ১৮:৪১

পহেলা বৈশাখে আসছে ফারাবি ও মারিয়ার মিউজিক ভিডিও 'অনুরণন'

পহেলা বৈশাখে আসছে ফারাবি ও মারিয়ার মিউজিক ভিডিও 'অনুরণন'

 

২০১৬ সালে সিডি ডিভিডি যুগের শেষ লগ্নে গীতিকার ও নির্মাতা তালহা বিন পারভেজ সোহানের তত্বাবধানে ওয়াই আর মিউজিক থেকে মিশ্র এলবাম 'উষ্ণতা' প্রকাশ পায়। কিছু প্রতিভাধর নবীন গীতিকবি ও উদীয়মান কন্ঠশিল্পীদের সমন্বয়ে করা গানগুলো মোটামুটি সারা ফেলেছিল।

সংগীতায়োজনেও ছিল ভিন্নতা তাই সব বয়সি শ্রোতাদের থেকেই ছিল ভাল রেসপন্স। বেশ কটি গানের মিউজিক ভিডিও এসেছিল পরবর্তীতে বাজারে। প্রায় বছর তিনেক পর আবারো সেই এলবামের 'অনুরণন' গানটির ভিডিও নির্মাণ হলো। এ প্রসংগে নির্মাতা জানালেন- মীর রিয়াজের গাওয়া এ গানটি যথেষ্ট সাবলীল আর স্যাড রোমান্টিক ধাচের।

গান টি লিখেছেন পাপিয়া আর সংগীতায়োজনে ছিলেন ইমতিয়াজ শৌভ। অনেকদিন যাবতই গানটি কে ভিজ্যুয়ালে রুপদানের চিন্তাভাবনা ছিল, যদিও এর কলাকুশলীরা এখন মিডিয়া থেকে অনেকটাই দূরে।

নতুন জুটি মারিয়া গোমেজ ও ফারাবি খন্দকারকে পরীক্ষামূলক ভাবে আত্মপ্রকাশ করানোর ক্ষেত্রে গানটি যুতসই মনে হওয়াতেই আমাদের এ প্রচেষ্টা। পহেলা বৈশাখের প্রাক্কালে ঢাকার অদূরে শ্যামল বাংলা রিসোর্ট ও মানিকগঞ্জে এর দৃশ্যধারণ হয়েছে। ফেইনেন্ট ক্রিয়েশনের ইউটিউব চ্যানেল থেকে এটি অবমুক্ত হবে।