English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৯ ২২:৩৫
সূত্র:

শত বছর পর পর্দায় ‘দত্তা’

শত বছর পর পর্দায় ‘দত্তা’

বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অন্যতম আলোচিত সৃষ্টি ‘দত্তা’ উপন্যাস। এটি রচনা করেছিলেন ১৯১৮ সালে। হিসেরেব অনুপাতে দত্তার বয়স ছাড়িয়ে গেছে ১০০ বছর। শত বছর পর এসে নির্মিত হচ্ছে ‘দত্তা’ নিয়ে চলচ্চিত্র।   ছবিটি নির্মান করবেন কলকাতার র্নিমাতা নির্মল চক্রবর্তী। ছবিটিতে জমিদার বনমালী বাবুর বন্ধু রাসবিহারির ছেলে বিলাসবিহারির চরিত্রে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের নায়ক ফেরদৌসকে। জমিদারের মেয়ে বিজয়ার চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

চলতি মাসেই ছবির শুটিং শুরু হচ্ছে। শান্তিনিকেতনে হবে পুরো ছবির শুটিং।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, এই ছবিতে অভিনয়ের জন্য মাস তিনেক আগে ঋতুপর্ণা আমাকে অনুরোধ করে। তার সঙ্গে আমার সম্পর্ক এমন যে, কোনোভাবেই অনুরোধ ফেলা সম্ভব নয় আমার পক্ষে। মূলত ঋতুপর্ণার অনুরোধ রাখতেই ছবিটিতে অভিনয় করতে রাজি হই। এছাড়া শরৎচন্দ্রের মতো একজন বিখ্যাত সাহিত্যিকের লেখা উপন্যাস বলে কথা!

ছবিতে গ্রামের বিশাল জমিদার বনমালী বাবুর মেয়ে বিজয়ার চরিত্রে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। জমিদারের বন্ধু রাসবিহারীর চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকে। রাসবিহারির ছেলে বিলাসবিহারির চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস। জমিদারের আরেক বন্ধু জগদীশ মুখুয্যের ছেলে নরেন্দ্র মুখুয্যে নরেনের চরিত্র থাকবেন জয় সেনগুপ্ত।