English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৯ ১৫:৫৩
সূত্র:

শাকিবের জন্মদিনে ভক্তের কাণ্ড!

শাকিবের জন্মদিনে ভক্তের কাণ্ড!

ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খানের আজ জন্মদিন। দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের মন মাতিয়ে রেখেছেন শাকিব। তাকে নিয়ে ভক্তদের মাতামাতিও নতুন নয়। এবার শাকিবের জন্মদিন ঘিরে মৌলভীবাজারের শায়েস্তাগঞ্জজুড়ে পোস্টার লাগিয়েছেন আশরাফুল ইসলাম নাঈম নামের এক ভক্ত।

গণমাধ্যমকে তিনি জানান, এবার চেয়েছি একটু অন্যরকমভাবে শুভেচ্ছা জানাতে। প্রথমে আমার চাচাতো ভাই মিন্টু আহমেদ অভি ও গ্রামের আরেকজন শাকিব ভক্ত হৃদয় আহমেদকে শেয়ার করি। তারা আমার এই উদ্যোগে রাজি হয়ে যায়। ভাবনা আমার হলেও পুরো ব্যাপারটা আমরা ৩জন মিলে নিজেদের খরচ করেছি।