English Version
আপডেট : ২৩ মার্চ, ২০১৯ ১৪:৫০
সূত্র:

ভূত চরিত্রে মম

ভূত চরিত্রে মম

অভিনেত্রী ও মডেল জাকিয়া বারী মম। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হয়ে মিডিয়াতে পথ চলা শুরু হয় তার। গত বছর মিডিয়াতে তার পথ চলার এক যুগ পূর্তি হয়। দর্শকদের সামনে বিভিন্ন সময় এই অভিনেত্রী বিভিন্ন চরিত্রে হাজির হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার ভূত হয়ে দর্শকদের সামনে আসছেন মম।

মম বেশ কিছু দিন আগে ভৌতিক গল্পের চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এবার সে নিজেই ভূত হয়ে দেখা দিবে। ‘ভূত বলতে কিছু নেই’ শিরোনামের একটি নাটকে এভাবে দেখা যাবে এই অভিনেত্রীকে।

রোহিত হাসান কিসলুর রচনায় এটি পরিচালনা করেছেন জয়ন্ত রাজ। নাটকে মমর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। নাটকের গল্পে দেখা যাবে, গ্রাম থেকে পালিয়ে এসে বিয়ে করেন প্রেমিক যুগল। ওঠেন একটি নতুন বাসায়। সেই বাসায় ওঠার পর মেয়েটি তার স্বামীর সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে থাকে। ভূতের ভয় তাড়া করে বেড়ায় মেয়েটিকে।একটা সময় দেখা যায়, মেয়েটিই ভূত।