English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৯ ১২:২৭
সূত্র:

শীর্ষ প্রভাবশালী নারীর তালিকায় প্রিয়াঙ্কা

শীর্ষ প্রভাবশালী নারীর তালিকায় প্রিয়াঙ্কা

বলিউডের দেশী গার্লখ্যাত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। বলিডের পাশাপাশি হলিউডের নিজের জায়গা শক্ত করে নিয়েছেন এই অভিনেত্রী। আর তাই তো হলিউডের ৫০ শীর্ষ প্রভাবশালী নারী তারকার তালিকায় জায়গা করে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তালিকায় আরো আছেন তিনবারের অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ, মিডিয়া মুঘলখ্যাত অপরাহ উনফ্রে, সঙ্গীতশিল্পী বিয়ন্সে, টিভি ব্যক্তিত্ব অ্যালেন ডি জেনেরাস, অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লন্সে, নিকোল কিডম্যান এবং টিনা ফে।

প্রিয়াঙ্কা তার প্রতিক্রিয়ায় জানান, ‘পাওয়ার’ আমার কাছে শুধুমাত্র কাজ করার এনার্জি জোগায়, যা আমি করতে চাই। এটি আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে, যেখানে আমি আসলে পৌঁছাতে চাই। তালিকায় যেসব অসামান্য নারীদের সঙ্গে আমার নাম রয়েছে সেটি আসলেই খুব সম্মানজনক।

প্রভাবশালী নারী তারকার তালিকায় জায়গা করে নেয়া প্রিয়াঙ্কা জন্য নতুন না। এর আগে তিনি ২০১৮ সালের নভেম্বরে প্রকাশিত ফোর্বসের শীর্ষ ১০০ নারী অভিনেত্রীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন। জায়গা করে নিয়েছিলেন ভ্যারাইটির ৫০০ নারীর তালিকাতেও।

প্রিয়াঙ্কা সম্প্রতি তার স্বামী নিক জোনাস এবং তার ভাইদের ব্যান্ডের মিউজিক ভিডিও ‘সাকার’ এ অভিনয় করেছেন। যেটি ইতিমধ্যেই বিলবোর্ড চার্টের হট হানড্রেডের শীর্ষস্থানে আছে।