English Version
আপডেট : ১৮ মার্চ, ২০১৯ ২০:০৮
সূত্র:

শেষ হচ্ছে মধুরীর অপেক্ষা

শেষ হচ্ছে মধুরীর অপেক্ষা

অভিনেত্রী থেকে প্রযোজক মাধুরী দীক্ষিত। মাধুরীর প্রোডাকশন ডেবিউ মারাঠি ছবি ১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্স-এ। সোমবার সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে ২৯ মার্চ নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে এই ছবি।

এই সময় পত্রিকার খবরে বলা হয়, মুম্বাইয়ের চওলের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। দেশটির স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের আয়োজনে ব্যস্ত চওলবাসীদের জীবনের একটা দিন কীভাবে ওলট পালট হয়ে যায় একের পর এক ঘটনার স্রোতে, এই ছবি তারই গল্প বলে।

মাধুরী দীক্ষিত জানিয়েছেন, ‘আমার মধ্যে সব সময়ই একটা ইচ্ছা ছিল। মিনিংফুল ছবি তৈরি করা অথবা যারা এমন ছবি বানাতে ইচ্ছুক তাদের সাহায্য করা। ১৫ আগস্ট-এর থেকে ভালো সুযোগ হয়তো আমি আর পেতাম না।’

মাধুরীর সঙ্গে এই ছবিটির সহ প্রযোজক তার স্বামী ডা. শ্রীরাম নেনে। ছবিটি পরিচালনা করেছেন স্বপ্ননীল জয়কর। অভিনয়ে রয়েছেন রাহুল পেঠে, মৃণময়ী দেশপান্ডে এবং আদিনাথ কোঠারে।