English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৯ ১২:৩১
সূত্র:

দ্বিতীয় সপ্তাহে চলছে ‘যদি একদিন’

দ্বিতীয় সপ্তাহে চলছে ‘যদি একদিন’

মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি ‘যদি একদিন’ প্রথম সপ্তাহে বেশ প্রশংসা পেয়েছে। বেড়েছে দর্শক চাহিদাও। দ্বিতীয় সপ্তাহ থেকে মোট ৩৩টি প্রেক্ষাগৃহে চলছে ‘যদি একদিন’।   মোস্তফা কামাল রাজ জানান, মুক্তির আগে ছবির অভিনয় শিল্পীরা প্রচারণা চালালেও মুক্তির পর ছবিটি যারা দেখছেন তারাই চালাচ্ছেন প্রচারণা। তাই এ সপ্তাহে যতটা সম্ভব হল সংখ্যা বাড়ানো হয়েছে।

এদিকে বাংলাদেশের পর শিগগির অস্ট্রেলিয়া-কানাডা-আমেরিকায় এই তিন দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘যদি একদিন’। কানাডায় ২২ মার্চ, অস্ট্রেলিয়াতে ৩১ মার্চ এবং আমেরিকায় এপ্রিলের প্রথম সপ্তাহে ‘যদি একদিন’ মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মোস্তফা কামাল রাজ। ফ্রান্স, আয়ারল্যান্ডেও চলছে মুক্তির প্রক্রিয়া।

ছবিতে অভিনয় করেছেন গায়ক ও অভিনেতা তাহসান। তার বিপরীতে ছবিটিতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। আরও অভিনয় করেছেন সাবেরি আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশারসহ অনেকেই।