English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৯ ১৪:১৩
সূত্র:

বাকিটা বলতে চাইনা: আসিফ

বাকিটা বলতে চাইনা: আসিফ

ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। চলতি বছর শতাধিক গান প্রকাশের পরিকল্পনা নিয়েই হাঁটছেন তিনি। তার প্রমাণও পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে বেশ কটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।

প্রকাশিত প্রতিটি গানের ভিডিওতে ফিল্পি স্টাইল নিয়ে হাজির হয়েছেন এ গায়ক। বুধবার সাভারের ফ্যান্টাসি কিংডমে আসিফের গাওয়া নতুন গান ‘ঝুকি নিয়ে সুখি’ তেও ভিন্ন লুক নিয়ে হাজির হচ্ছেন এ কণ্ঠশিল্পী।  

তার এ গানে নায়িকা হিসেবে আছেন ঢাকাই ছবির পরিচিত মুখ বিপাশা কবির। মজার বিষয় হচ্ছে এ গানের মাধ্যমে প্রথমবার পর্দায় দ্বৈত চরিত্রে হাজির হচ্ছেন বিপাশা কবির। গানটির ভিডিও নির্মাণ করছেন ওসমান মিরাজ।

নতুন এই গানটি নিয়ে আসিফ আকবর বলেন, গানের নাম শুনেই আমার দর্শক শ্রোতারা বোঝতে পারছেন কেমন গান হবে এটি। বাকিটা আর বলতে চাইনা। গান প্রকাশ হওয়ার পরই তারা দেখতে পারবেন।

এদিকে বিপাশা কবির বলেন, প্রথমবার পর্দায় দ্বৈত চরিত্রে হাজির হচ্ছি। তাও আবার আসিফ আকবর ভাইয়ের গান। সেই সঙ্গে গানটির কনসেপ্টও দারুন মনে হয়েছে আমার কাছে। কিছুটা ফিল্মি ব্যাপার রয়েছে। সকাল থেকে গানটির শুটিং করছি। ভালো একটি কাজ হবে এটি।

‘ঝুঁকি নিয়ে সুখি’র কথা লিখেছেন মারজুক রাসেল। সুরও করেছেন তিনি। আর সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিস। এ জুটির গানে আগেও আসিফ আকবর কণ্ঠ দিয়েছেন। গানগুলো দর্শক-শ্রোতামহলে প্রশংসিতও হয়েছে।