English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৯ ০৭:১৩
সূত্র:

তাদের ‘ফাগুন আসছে’

তাদের ‘ফাগুন আসছে’

এ বছরের জানুয়ারী মাসে ৯০ দশকের গায়ক এবং গিটারিস্ট সাব্বির নাসির ২০ বছর পর আবার গানে ফিরেছেন রোমান্টিক গান ‘তুমি যদি বলো’ নিয়ে। ভিন্ন ধারার সুরকার মুনতাসির তুষারের সুর করা গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন নাসরিন নাসা।

গানচিল এর ব্যানারে রিলিজ হওয়া গানটি এই অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মন কেড়ে নিয়েছে এবং অনেক শ্রোতাদের মাঝে গীতিকার তাহমিনা পারভিন, সাব্বির নাসির এবং নাসরিন নাসার গায়কিতে মুগ্ধ হয়ে শুধু এই জুটির কথা মাথায় রেখেই লিখলেন ‘ফাগুন আসছে’। এই গানেরও সুর করেছেন মুনতাসির তুষার।

এস এম ফজলে রাব্বি এবং সিনেমাটোগ্রাফার রাজু রাজের হাতে তৈরি হয়েছে গানটির ভিডিও। এতে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া এবং আশফাক রানা। চলতি সপ্তাহেই গালচিলের ব্যানারে রিলিজ হতে যাচ্ছে সাব্বির নাসির আর নাসরিন নাসার নতুন গানের ভিডিওটি। গানটি শ্রোতাপ্রিয় হবে বলে প্রত্যাশা করছেন এর দুই শিল্পী সাব্বির নাসির আর নাসরিন নাসা।