English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৯ ১৪:১৪

অক্ষয়কে মৃত্যুর হুমকি দিলেন স্ত্রী টুইঙ্কেল

অনলাইন ডেস্ক
অক্ষয়কে মৃত্যুর হুমকি দিলেন স্ত্রী টুইঙ্কেল

টুইঙ্কেল খান্নার সঙ্গে দীর্ঘ ১৮ বছরের সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন অক্ষয় কুমার। তবে সম্প্রতি অক্ষয়ের কার্যকলাপে বেজায় চটেছেন টুইঙ্কেল। এমনকী অক্ষয় বাড়ি ফিরলে তাকে মেরে ফেলারও হুমকি দিয়েছেন টুইঙ্কেল।

দ্যা ইন্ড নামে একটি ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অক্ষয়। এই ওয়েব সিরিজে থাকবে বেশকিছু অ্যাকশন দৃশ্য। সম্প্রতি এই ওয়েব সিরিজের উদ্বোধনে গিয়ে ভয়ানক স্টান্ট করতে দেখা যায় অক্ষয়কে। গায়ে আগুন লাগিয়ে মঞ্চে হাঁটেন অক্ষয়।

এই ভয়াবহ স্টান্টের ভিডিও স্ত্রী টুইঙ্কেলের চোখে পড়তেই বেজায় রেগে যান তিনি। প্রকাশ্যেই অক্ষয়কে হুমকি দিয়ে জানান, ‘এক্ষেত্রে তুমি যদি বেঁচেও যাও তা হলেও আমি বাড়ি ফিরলেই তোমাকে মেরে ফেলব।’

টুইঙ্কেলের এমন টুইটে মজা পেয়েছেন অক্ষয় ভক্তরা। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছে অক্ষয় ঘরে ফেরার পর তার কী হাল হয়।