English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৯ ১২:৫৫
সূত্র:

মাত্র একুশ বছরেই কোটিপতি

মাত্র একুশ বছরেই কোটিপতি

বিশ্বের সর্বকনিষ্ঠ ধনকুবের তালিকায় স্থান পেলেন মার্কিন মডেল, অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা কাইলি জেনার। ফোর্বস ম্যাগাজিনের করা সর্বশেষ তালিকায় থেকে উঠে আসা এই নারী কারদাশিয়ান পরিবারের সবচেয়ে ছোট সদস্য।

তবে ২১ বছর বয়সী এ মার্কিন মডেল উত্তরাধিকার সূত্রে নয়, নিজের যোগ্যতায় বিশাল সম্পদের মালিক হয়েছেন।

তিনি ‘কাইলি কসমেটিকস’ এর প্রতিষ্ঠাতা। তিন বছর আগে তৈরি করা এই প্রতিষ্ঠানটি গত বছরে আনুমানিক ৩৬০ মিলিয়ন ডলার মূল্যের প্রসাধন বিক্রি করেছে।

এর আগে ২৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হয়েছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

কাইলি ফোর্বসকে বলেন, আমি এরকম কিছু আশা করিনি। আমি ভবিষ্যৎ অনুমান করিনি। কিন্তু স্বীকৃতি পেয়ে ভাল লাগছে, মনে হচ্ছে কেউ উৎসাহ দিয়ে পিঠ চাপড়ে দিলো।