English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৯ ১৫:০৮
সূত্র:

অনস্ক্রিনে চুমু: একজনের ক্ষেত্রে রাজি তামান্না

অনস্ক্রিনে চুমু: একজনের ক্ষেত্রে রাজি তামান্না

চলচ্চিত্রের মানুষ তামান্না ভাটিয়া। যে কোনো ছবিতে সই করার আগে অদ্ভুত এক শর্ত দেন। আর সেটি হলো অনস্ক্রিন কোনো চুমুর দৃশ্য থাকলে তাতে আপত্তি রয়েছে তামান্নার। 

কিন্তু একজন বলি হিরোর জন্য এই নিয়মের ভিন্নতা ঘটাতে রাজি তামান্না। কে তিনি?

সম্প্রতি ফেমাসলি ফিল্মফেয়ারের একটি পর্বে তামান্না বলেন, সাধারণত অনস্ক্রিনে চুমুতে আমার আপত্তি থাকে। এটা আমার চুক্তির অংশ। কিন্তু হৃতিক রোশন হলে ব্যাপারটা আলাদা। আমি রাজি…।

তামান্না শেয়ার করেছেন, কিছুদিন আগে হৃতিকের সঙ্গে তার দেখা হয়েছিল। একেবারেই ফ্যান গার্ল মোমেন্ট ছিল তার জন্য। প্রিয় নায়কের সঙ্গে ছবিও তোলেন তিনি। 

ক্যারিয়ারের শুরু থেকেই হৃতিককে অনুসরণ করছেন তামান্না। হৃতিক তার কাছে অনুপ্রেরণা। ফলে হৃতিকের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেলে কনট্র্যাক্টে কোনো রকম শর্ত রাখতে রাজি নন তামান্না।