English Version
আপডেট : ২ মার্চ, ২০১৯ ১১:৪৭
সূত্র:

‘থাই কারি’ নিয়ে পশ্চিমবঙ্গে মিম

‘থাই কারি’ নিয়ে পশ্চিমবঙ্গে মিম

বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বাংলাদেশের ছবিতে অভিনয়ের পাশাপাশি ওপার বাংলার ছবিতেও অভিনয় করছেন। সেই ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে মিম অভিনীত কমেডি ঘরানার ছবি ‘থাই কারি’।

শুক্রবার পশ্চিমবঙ্গের ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘থাই কারি’। অঙ্কিত অনিন্দ্য পরিচালিত ছবিতে মিম জুটি বেঁধেছেন সোহমের সঙ্গে। এছাড়া এই ছবিতে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়, হিরণ চ্যাটার্জী, রেচেল হোয়াইট, তৃণা সাহাসহ আরও অনেকে।

এদিকে ছবি মুক্তির আগে কলকাতায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মিম ছাড়া ছবির অন্যান্য অভিনয়শিল্পীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ছবিটি নিয়ে তেমন উৎসাহ নেই মিমের। ছবির প্রচানাতেও তেমন সরব ছিলেন না মিম। কিন্তু কেনো? মিম জানান, আমার পাসপোর্ট রয়েছে আমেরিকান অ্যাম্বাসিতে। সেখান থেকে পাসপোর্ট নিয়ে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে দিয়ে ভিসা পেতে ছবি মুক্তি পেয়ে যাবে। সেজন্য আর যাওয়া হয়নি।

এদিকে মিম অভিনীত ‘সাপলুডু’ ছবির টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। আগামী এপ্রিলে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।