English Version
আপডেট : ২ মার্চ, ২০১৯ ১১:৪৪
সূত্র:

সিয়াম-অবন্তীর বিবাহোত্তর সংবর্ধনায় সাফা

সিয়াম-অবন্তীর বিবাহোত্তর সংবর্ধনায় সাফা

জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ গত বছর ১৬ ডিসেম্বর হুট করেই আকদ সেরে ফেলেন শাম্মা রুশাফী অবন্তীর সঙ্গে। গত ২৬ ফেব্রুয়ারি জাঁকজমক ভাবে তাদের গায়ে হলুদের অনুষ্ঠানের পর শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সিয়াম-অবন্তীর বিবাহোত্তর সংবর্ধনা। এখানে আমন্ত্রিত হয়ে ছিলেন শোবিজ তারকারা।   বিবাহোত্তর সংবর্ধনার মধ্য দিয়ে অবন্তীকে ঘরে তুলে নেন সিয়াম।

সংবর্ধনার অনুষ্ঠানে সিয়াম-অবন্তীর সঙ্গে তোলা দু'টি ছবি পোস্ট করে নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে ওই ছবি দুটির ক্যাপশনে অভিনেত্রী সাফা কবির লিখেন, প্রিয় বন্ধুটি যখন তার স্বপ্নের রাজকন্যাকে বিয়ে করে, তখন সেই দৃশ্য দেখার মতো আনন্দের আর কিছুই হতে পারে না। সিয়াম-অবন্তী দুজনকেই নতুন জীবনের শুভেচ্ছা ও দোয়া।