চকবাজার ট্র্যাজেডি: তারকাদের শোক
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের রাজ্জাক ভবনে অগ্নিকাণ্ডের হতাহাতের ঘটনায় সারাদেশে শোকের ছায়া বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা।
ফেসবুকে সমাবেদনা জানানো পাশাপাশি অনেকেই তাদের স্ট্যাটাস আবাসিক এলাকা থেকে কারখানা, রাসায়নিক দ্রব্যের গুদামঘর সরিয়ে ফেলার জোর দাবি জানান।
অনন্ত জলিল : বন্ধুগণ, আসসালামুআলাইকুম। আজ আমার মতো আপনারাও হয়তো শোকাহত। ভাষা শহীদদের হারানোর দিনে দুটি শোকে আজ আমি অশ্রুসিক্ত।গতকাল রাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের অসংখ্য প্রাণ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গিয়েছে তাদের জন্য মনের অন্তঃস্থল থেকে শোক প্রকাশ করছি এবং আল্লাহর নিকট প্রার্থনা করছি, আল্লাহ্ যেন সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
নিপূণ : চকবাজারের সকল দুর্ঘটনা কবলিত পরিবারের প্রতি সমবেদনা। সরকারের কাছে অনুরোধ- পুরান ঢাকাকে নতুন ঢাকা করার উদ্যোগ নেয়ার জন্য। তাহলে পুরান ঢাকার লোকেরা আমাদের মতো নিশ্চিন্ত জীবন পাবেন।
জয়া আহসান : আমরা শোকাহত
রিয়াজ : ভাষা দিবসে ভাষাহীন আমি…। গভীর সমবেদনা!
জায়েদ খান : চকবাজার ট্র্যাজেডি! এ এক অন্য ঢাকা! শোকের নগরী...! কত লাশ...! পোড়া লাশ...! স্বজন হারানোর আর্তনাদ! কী আছে সান্ত্বনার?
আরিফিন শুভ : আমরা স্তব্ধ, আমরা শোকাহত...।
সাইমন সাদিক : আমরা যদি একটু সচেতন হতাম তাহলে হয়তো শোকের মিছিল এত বড় হতো না। যার যায় একমাত্র সে জানে স্বজন হারানোর যন্ত্রণা কত বেদনার। ভাষার দিনে ভাষা খোঁজে পাচ্ছি না। আল্লাহ তাদের পরিবারকে এই ভয়াবহ শোক সহ্য করার শক্তি দান করুন।
শাকিব খান : ঢাকার চকবাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইল। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
অপু বিশ্বাস : চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সকলের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। স্বজনদের প্রতি জানাই গভীর সমবেদনা।
গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনে অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। এরপর গত রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় ৩৭ ইউনিটের ২০০ কর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। তবে ছোট গলি ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচণ্ড বেগ পেতে হয় তাদের।


