English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:২৬
সূত্র:

হাসপাতালে জাহিদ হাসান

হাসপাতালে জাহিদ হাসান

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ঠাণ্ডা জনিত সমস্যায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে গত চারদিন ধরে ভর্তি আছেন। পারিবারিক সূত্রে জানাগেছে, গত ১০ ফেব্রুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখান থেকে ঠাণ্ডা লাগে। ৭ দিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন। ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান।শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

চিকিৎসক জানিয়েছেন, ঠাণ্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে, এখন এই অভিনেতার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। সব ঠিক থাকলে আজ দুপুরেই হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার কথা।

এদিকে চলতি বছরে মুক্তির প্রতীক্ষায় আছে জাহিদ হাসান অভিনীত দুটি আলোচিত ছবি। এরমধ্যে একটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবারের বিকেল’ এবং অন্যটি যৌথ-প্রযোজনার ছবি ‘হলুদ বনি’।