English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:৪২
সূত্র:

নওয়াজউদ্দিনের নায়িকা সোনাক্ষি!

নওয়াজউদ্দিনের নায়িকা সোনাক্ষি!

চলতি বছর বেশকিছু বড় বাজেটের সিনেমা নিয়ে হাজির হবেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। সে তালিকায় রয়েছেন বরুণ-আলিয়া অভিনীত ‘কলঙ্ক’। এদিকে সম্প্রতি শোনা যাচ্ছে ‘বলে চুড়িয়া’ সিনেমায় অভিনয় জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। এতে নাকি তিনি নন্দিত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয় করবেন।

সিনেমাটি নির্মাণ করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই শামস নবাব সিদ্দিকি। তিনি এর আগে বেশকিছু বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন। এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা। যদিও এনিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সূত্রে জানা গেছে , শামস একজন নায়িকা খুঁজছিলেন এবং সে সোনাক্ষিকে নেওয়ায় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করেন সোনাক্ষিকে চরিত্রটিতে বেশ ভালো মানাবে। নওয়াজউদ্দিনের বিপরীতেই থাকে দেখা যাবে।