English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০১:১২
সূত্র:

মঞ্চ থেকে পড়ে আহত চিত্রনায়ক ফারুক

মঞ্চ থেকে পড়ে আহত চিত্রনায়ক ফারুক

অনুষ্ঠান মঞ্চ থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে আহত হয়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য (ঢাকা-১৭) আকবর হোসেন পাঠান ফারুক।   বৃহস্পতিবার বিকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত আই পি এইচ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ থেকে নামার সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের বিশেষ অতিথি চিত্রনায়ক ফারুক পুরষ্কার বিতরণ শেষে মঞ্চ নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান। উপস্থিত সবাই তাকে উঠিয়ে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এক্স-রে করে দেখা যায়, তার পায়ের গোড়ালির হাড়ে ফাটলের সৃষ্টি হয়েছে। তিনি বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন।