English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:১৭
সূত্র:

ব্রেকাপের কারণ জানাবেন তিশা!

ব্রেকাপের কারণ জানাবেন তিশা!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। প্রেম করেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া সহপাঠী জোভানের সঙ্গে । প্রেম করছেন অনেক দিন ধরেই। মজার ব্যাপার হলো প্রেম জীবনে তাদের ব্রেকআপ হয়েছে ৪১ বার। কিন্তু প্রতিবারই ব্রেকআপের কিছুদিনের মাথায় সম্পর্ক ঠিক হয়ে যায় তাদের।

তারপর আবারো ঝামেলা হয়। ৪২তম ব্রেকআপের সময় তারা কঠোর সিদ্ধান্তে আসেন, আর কখনোই কেউ কারো মুখ দেখবেন না। দু’জন মিলে লিস্ট করতে বসে কেন ৪১ বার ব্রেকআপের পরেও এক হয়েছেন তারা। কারণ গুলো লিস্ট আকারে স্ট্যাম্পে লিখে জোভান ও তিশা ব্রেকআপের চুক্তি করেন।

এমনই গল্প নির্মিত হয়েছে নাটক ‘দ্যা ব্রেকআপ লিস্ট’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রূপক বিন রউফ। এতে ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা।

নাটকটি প্রসঙ্গে রূপক বিন রউফ বলেন, ভালোবাসার কয়েকটি ভিন্ন দিক তুলে ধরতে নাটকটি নির্মাণ করা হয়েছে। ঢাকার বেশকিছু লোকেশনে আমরা নাটকটির শুটিং করেছি।

নির্মাতা সূত্রে জানা গেছে, আজ ১৩ ফেব্রুয়ারি রাত ১০টায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘দ্যা ব্রেকআপ লিস্ট’ নাগরিক টেলিভিশনে প্রচার হবে।