English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০১:২৫

ভালবাসা দিবসে সোহানের ৩ মিউজিক ভিডিও

সিফাজুল নাঈম নিলয়
ভালবাসা দিবসে সোহানের ৩ মিউজিক ভিডিও
তালহা বিন পারভেজ সোহান

 

বরাবরের মতই এবারও ভালবাসা দিবস উপলক্ষে ভিন্ন স্বাদের কিছু মিউজিক ভিডিও বানিয়েছেন তরূণ নির্মাতা তালহা বিন পারভেজ সোহান। টিভি ও ইউটিউবে অবমুক্ত হওয়ার জন্য অপেক্ষ্যমাণ মিউজিক ভিডিওগুলোর বিষয়ে নির্মাতা বলেন- প্রতিটা স্পেশাল অকেশনেই আমাদের দেশে প্রচুর গল্প বা গ্ল্যামার নির্ভর মিউজিক ভিডিও প্রকাশ হয়।

 

চমৎকার দৃশ্যায়নের পাশাপাশি দর্শক-শ্রোতার আগ্রহ টাও মাথায় রাখতে হয়। একটা পরিষ্কার গল্প বলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। গত কয়েক বছর ধরে আমিও চেষ্টা করি বর্তমান ট্রেন্ডের সাথে যুক্ত থাকতে। ভিন্ন ভিন্ন ব্যানার থেকে এবারও ভালবাসা দিবস কে কেন্দ্র করে ৩ টি মৌলিক গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছি।

প্রথম টি রাজন সাহার সংগীতায়োজনে শিল্পী ইউসুফ রিয়াদের গাওয়া গান 'মিথ্যেবাদী'। মাদকের বিরুদ্ধে সচেতনতার একটি স্লোগান কে মাথায় রেখে সাবলীল একটি গল্প উপস্থাপন করা হয়েছে ভিডিওটিতে। অভিনয়ে ছিলেন মারিয়া, প্রান্ত, রিদুকা, সোহান, আশিক, ফারাবী, লিটন, শিলা প্রমুখ।

দ্বিতীয়টি বর্ষা মাহমুদ এর নতুন সলো ট্র‍্যাক 'বলো না ভালবাসি'। খুনসুটি ও রসায়ন নির্ভর এ ভিডিওতে অভিনয় করেছেন শিল্পী নিজে ও উঠতি মডেল ফরহাদ রাব্বী। আর তৃতীয় মিউজিক ভিডিওটি নির্মাণ করেছি ভারতের শিলংএ। প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সান এর গাওয়া 'দূর পাহাড়ে' শিরোনামের গানটিতে মডেল হয়েছেন পুষ্পা ও সাফের। নয়নাভিরাম দৃশ্যায়ন চোখে আরাম দেবে কিছুটা হলেও।

এছাড়া নতুন কিছু শর্ট ফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণাধীন অবস্থায় রয়েছে বলে প্রতিবেদককে জানিয়েছেন তিনি।