English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:৪৫
সূত্র:

ভালোবাসা দিবস নিয়ে বুবলীর পরিকল্পনা

ভালোবাসা দিবস নিয়ে বুবলীর পরিকল্পনা

ঢাকাই ছবির এই সময়কার নায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ ছবির মাধ্যমে অভিষেক হওয়া এই নায়িকা পার করছেন ক্যারিয়ারের দারুণ সময়। সুপারস্টার শাকিব খানের সঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করছেন তিনি।

বুবলী অভিনীত এখন পর্যন্ত সবগুলো ছবিই প্রেমের গল্পের। রোমান্টিক ছবির এ নায়িকার কাছে জানতে চাওয়া হয়েছিল ভালোবাসা দিবস নিয়ে তার পরিকল্পনা, প্রেম ও প্রেমিক নিয়ে।

জবাবে বুবলী জানান, আমার কাছে প্রতিদিনই ভালোবাসার। তবে ভালোবাসার জন্য একটি দিনকে বিশেষভাবে পালন করা হয়, এটি ইতিবাচক। দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। অন্যান্য দিনের মতোই কাটবে।

একজন আদর্শ প্রেমিকের কী কী গুন থাকা প্রয়োজন জানাতে চাইলে বুবলী বলেন, ‘দেখুন-আমি বিনোদন অঙ্গনে কাজ করি। তার ওপর আমি নিজেও কিন্তু একটু অন্তর্মুখী স্বভাবের। যে মানুষটা আমাকে অযথা সন্দেহ না করে একটু বোঝার চেষ্টা করবে, সেই হবে আমার পারফেক্ট মানুষ।’

উল্লখ্য শাকিব খানের হাত ধরেই বড় পর্দায় অভিষেক হয় সংবাদ পাঠিকা শবনম বুবলীর। এরপর বেশ অনেক গুলো চলচ্চিত্রে শাকিব কাহ্নের সাথেই জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। যদিও বরাবরই এই নায়িকা বলে এসেছেন সশাকিব খানের বাইরেও অন্য নায়কদের সাথে অভিনয় করতে চান তিনি। তবে খাতা-কলমে চিত্রটা ছিলো ভিন্ন।